মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

সপ্তাহের প্রথম কার্য দিবস রবিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদার্সের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ২৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – সামিট অ্যালায়েন্স পোর্টের ২৪.৩৩ কোটি টাকা, ফারইস্ট নিটিংয়ের ১৯.১৮ কোটি টাকা, টেকনো ড্রাগসের ১৯..০৭ কোটি টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৭.৭২ কোটি টাকা, এনভয় টেক্সটাইলের ১৩.১৯ কোটি টাকা, রবি আজিয়াটার ১২.৮১ কোটি টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১২.০৪ কোটি টাকা, লাভেলো আইসক্রীমের ১১.৭২ কোটি টাকা ও মালেক স্পিনিংয়ের ১১.৬৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *