শুক্রবার, জুন ৫, ২০২৬
আজকের সংবাদ

পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৮ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৫ দশমিক ০৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৮০ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৭১ পয়েন্ট কমে ১১৬৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ০৯ পয়েন্ট কমে ২০৮৫ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫৬৪ কোটি ১৮ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭০৮ কোটি ৯৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭০টি কোম্পানির, বিপরীতে ২৮২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *