প্রধান সূচক ৫৬০০-এর নিচে নেমে আসায় বিনিয়োগকারীদের চোখে এখন গভীর হতাশা আর মুখে’ শেয়ারবাজার কি সত্যিই ধ্বংস?
প্রধান সূচক ৫৬০০-এর নিচে নেমে আসায় বিনিয়োগকারীদের চোখে এখন গভীর হতাশা আর মুখে’ শেয়ারবাজার কি সত্যিই ধ্বংস? চরম হতাশ। অভিযোগ উঠেছে, বাজার যখন রক্তক্ষরণ দেখছে, তখন ডিএসই ও নিয়ন্ত্রকরা কেবল ‘বড় বড় কথা’ আর আশ্বাসেই সীমাবদ্ধ থাকছেন। বাজারকে চাঙ্গা করতে বা নতুন বিনিয়োগকারী টানতে কোনো কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেই। একজন বিনিয়োগকারী ক্ষোভের সঙ্গে মন্তব্য করেন, “তারা শুধু স্থিতিশীলতার কথা বলছেন, কিন্তু নতুন পুঁজি ছাড়া বাজার দাঁড়াবে কীভাবে? মুখের কথায় তো আর টাকা আসে না!”
বিশেষজ্ঞরা মনে করেন, এই মুহূর্তে বাজারে তারল্য ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থাকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। নতুন ও মানসম্পন্ন কোম্পানিগুলোকে দ্রুত শেয়ারবাজারে তালিকাভুক্ত করা, প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা বাড়ানোর মতো পদক্ষেপগুলো সময়ের দাবি। বাজার সংশ্লিষ্টদের মতে, কেবল নিয়ম-নীতির কড়াকড়ি বা বড় বড় বক্তৃতা নয়, এখন প্রয়োজন সেই সব কৌশল, যা সাধারণ মানুষকে আবারও বিশ্বাস যোগাবে যে শেয়ারবাজারে বিনিয়োগ নিরাপদ ও লাভজনক
