শুক্রবার, জুন ৫, ২০২৬
অনুসন্ধানী রিপোর্ট

ছয়টি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের টাকা ৩০দিনের মধ্যে ফেরত না দিলে ১০০ কোটি টাকা জরিমানা’

পুঁজিবাজারের বিতর্কিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড পরিচালিত ছয়টি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ করা অর্থ ৩০ দিনের মধ্যে সুদসহ ফেরত আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও দুই পরিচালককে মোট ১০০ কোটি টাকা জরিমানা করা হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিএসইসির ৯৭৮তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
Space for ads
বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলআর গ্লোবালের পরিচালনায় থাকা ছয়টি মিউচুয়াল ফান্ড থেকে বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ করা হয়েছিল। এতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে বলে কমিশনের তদন্তে উঠে এসেছে।
এ কারণে প্রতিষ্ঠানটির সিইও ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকে উক্ত অর্থ সুদসহ ৯০ কোটি টাকা আগামী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ফান্ডগুলোতে ফেরত আনার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে রিয়াজ ইসলামকে ৯৮ কোটি টাকা, প্রাতিষ্ঠানিক পরিচালক জর্জ এম স্টক থ্রি’কে ১ কোটি টাকা, এবং পরিচালক রেজাউর রেহমান সোহাগকে ১ কোটি টাকা জরিমানা করা হবে বলে কমিশনের সিদ্ধান্তে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *