বিমাখাতের ৮ কোম্পানি দরপতনের শীর্ষে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ১৪২টি কোম্পানির শেয়ার দর কমেছে। শীর্ষ ১০ কোম্পানির ৮টি বীমা কোম্পানি।
সোমবার (৭ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ পুঁজিবাজারে অংশ নেওয়া মেট্রো স্পিনিংয়ের শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে। আগের কার্যদিবসের তুলনায় কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ।
মূল্য তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার আজ ৭.৮৫ শতাংশ কমেছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্স শেয়ার দর ৬.৭৯ শতাংশ কমিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
ডিএসইতে আজকের অন্যান্য শীর্ষ দরপতন হওয়া কোম্পানিগুলো হলো- মেঘনা কনডেন্সড মিল্ক, গ্লোবাল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স এবং পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
