বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ প্রেরণ প্রভাতী ইন্স্যুরেন্সের
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের কাছে ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেষ সময়ের জন্য লভ্যাংশ পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে নগদ লভ্যাংশ পাঠিয়েছে।
পর্যালোচনাধীন সময়ে কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
