শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
আজকের সংবাদ

এফএএস ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৮ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর ০৭ পয়সা বা ৮ দশমিক ৬৪ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮.৩৩ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা বিডি থাইয়ের শেয়ার দর ৭.৩১ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- নিউলাইন ক্লোথিং, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, তাল্লু স্পিনিং এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *