শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১ কোম্পানির মধ্যে ১২৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ফাইন ফুডস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২০ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সোনারগাঁও টেক্সটাইল। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৫ দশমিক ১০ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়াটা কেমিক্যালস, কাসেম ইন্ডাস্ট্রিজ, জিকিউ বলপেন, মুন্নু ফেব্রিক্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *