রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
আজকের সংবাদ

সূচক নিম্নমুখী হলেও ডিএসইতে বেড়েছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক নিম্নমুখী লেনদেন শেষ হয়েছে। তবে সূচক কমলেও আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে। এছাড়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রোববার ডিএসইর প্রধান সূচক কমেছে ৯ দশমিক ৪৩ পয়েন্ট। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ৬.২৮৭ পয়েন্টে। সেই সঙ্গে ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৩২ পয়েন্ট কমে ২ হাজার ১৩৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ কমেছে ৩ দশমিক ৯৫ পয়েন্ট।

ডিএসইতে আজ ৪২৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮০ কোটি ৬৬ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৩৫টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে ১৭১টি কোম্পানির শেয়ার দর আজ অপরিবর্তিত রয়েছে। কমেছে ৮৯টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে, মাত্র ৭৫টি কোম্পানি তাদের দর বাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *