রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
আজকের সংবাদ

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় এক ঘণ্টায় লেনদেন ১৬৫ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় লেনদেন হয়েছে ১৬৫ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১১ মার্চ) ডিএসইর লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৮০ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১ পয়েন্টে অবস্থান করেছে এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ পয়েন্ট কমে ২ হাজার ৩৩ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টি কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *