রবিবার, জুলাই ১৯, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভ

ব্লকে ৪৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৭১টি কোম্পানির সর্বমোট ৮১ লাখ ৫১ হাজার ৭৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৯ কোটি ১৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৩ জুলাই) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের। কোম্পানিটির ১৭ কোটি ৬৫ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুব-রেফ বাংলাদেশ ৩ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর ২ কোটি ১২ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা।

এছাড়া, ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৫৩ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৯৬ লাখ ৬৩ হাজার, ফাইন ফুডসের ১ কোটি ৫৫ লাখ ৪২ হাজার, সি পার্ল হোটেলের ১ কোটি ৪০ লাখ, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১ কোটি ২২ লাখ ৩৪ হাজার, মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের ১ কোটি ২১ লাখ ৫৭ হাজার এবং ওরিয়ন ফার্মার ১ কোটি ১৯ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *