রবিবার, জুলাই ১৯, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভ

আরও দুই লাখ বিনিয়োগকারী পাবে ডিএসইর মোবাইল ট্রেডিং সুবিধা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)  স্মার্টফোন থেকে ট্রেডিং অ্যাপ সুবিধা চালু করেছিল ২০১৬ সাল থেকে। ব্রোকারেজ হাউসগুলি করোনা মহামারীর আগে চাহিদা এবং ব্যবহারের ভিত্তিতে প্রায় এক লাখ সংযোগ বরাদ্দ করেছিল দেশের প্রধান শেয়ারবাজার প্রতিষ্ঠানটি।

ট্রেডিং অ্যাপ সুবিধা চালু করার পর থেকেই স্মার্টফোনের মাধ্যমে  বিনিয়োগকারীদের মধ্যে এটি ক্রমাগত জনপ্রিয় হয় উঠে। তবে দীর্ঘ এক বছর যাবত ডিএসই নতুন বিনিয়োগকারীদের এই সুবিধার সঙ্গে যুক্ত করতে পারেনি। ফলে নতুন বিনিয়োগকারীরা স্মার্টফোনের মাধ্যমে ট্রেডিং অ্যাপ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *