বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

ঈদের আগে শেষ কার্যদিবসে সূচকের উত্থানে, লেনদেন কমেছে

 ঈদের আগের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর বেড়েছে ২৫৩ কোম্পানির। একই সঙ্গে টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৬ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ৭৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৫৩ পয়েন্টেএছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ২৪ পয়েন্ট কমে ১০৭১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৩ দশমিক ১০ পয়েন্ট কমে ২০৪৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫২৩ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৯১ কোটি ৫৭ লাখ ১৯ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৯টি কোম্পানির, বিপরীতে ২৪৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *