বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
আজকের সংবাদ

পয়লা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গলবার শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সারাদিন বন্ধ থাকবে

পয়লা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর দুটি মেট্রোরেল স্টেশন আংশিক ও পূর্ণ সময়ের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সোমবার (১৩ এপ্রিল) এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) আহসান উল্লাহ শরিফী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।ব্রেকিং নিউজ
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৪ এপ্রিল (১ বৈশাখ) মঙ্গলবার শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ থাকবে। যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুটি স্টেশন বন্ধ থাকার কারণে যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *