সোমবার, এপ্রিল ২০, ২০২৬
আজকের সংবাদব্যাংক

ব্যাংক এশিয়া ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে

সূত্র মতে, ব্যাংক এশিয়া ডিজিটাল ব্যাংকে উদ্যোক্তা শেয়ারহোল্ডার হওয়ার জন্য ১২ কোটি ৫০ লাখ টাকা বিনয়োগ করবে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যাংকটির ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

উল্লেখ্য, সর্বশেষ প্রান্তিকে ব্যাংক এশিয়া শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ১৪ পয়সা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *