মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
আজকের সংবাদব্যাংক

আইসিবি ইসলামিক ব্যাংক লোকসানে

বৃহস্পতিবার (১৩ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি লোকসান করেছে।

সূত্র মতে, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। গত বছর একই সময়ে ১৫ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ৩৯ পয়স হয়েছে। গত বছরের একই সময়ে ০২ পয়সা হয়েছিল।

সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ১৮ টাকা ৯১ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *