বিনিয়োগকারীরা হারালো ৫ হাজার ১২৪ কোটি টাকা
সপ্তাহে (০৩-০৭ মে) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসঙ্গে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৫ হাজার ১২৪ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ১২ শতাংশ।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৫ হাজার ১১৮ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৯ হাজার ৯৯৪ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৫ হাজার ১২৪ কোটি টাকা বা ০.৭৪ শতাংশ।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ১৫১ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৭১৬ কোটি ৯৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৬৫ কোটি ৭৩ লাখ টাকার বা ১২ শতাংশ।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট বা ১.০০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫২৩৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বা ০.৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৫৮ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯২ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪১ টির বা ৩৫.৯৬ শতাংশের, কমেছে ২২২ টির বা ৫৬.৬৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির বা ৭.৩৯ শতাংশের।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১০৭ কোটি ৬২ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৩ পয়েন্ট বা ০.৬৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৭০৩পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৩ টির দর বেড়েছে, ১৫১ টির দর কমেছে এবং ৩০ টির দর অপরিবর্তিত রয়েছে।
