সূচকের পতনে চলছে লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর প্রথম ঘণ্টা শেষে বেলা ১১টা পর্যন্ত প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ দশমিক ৫২ পয়েন্ট কমে ৫ হাজার ২২৩ পয়েন্টে অবস্থান করছে।
একই সময়ে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ০ দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬২ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ১ দশমিক ৭১ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ১ হাজার ৯৬৮ পয়েন্টে।
এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ২২৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে
লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৬টির শেয়ারদর বেড়েছে, ১৮৪টির কমেছে এবং ৮৪টির দর অপরিবর্তিত রয়েছে।
