বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
আজকের সংবাদ

উৎপাদন বাড়াতে বৈদেশিক ঋণ নেবে নাভানা ফার্মা

প্রতিবেদক : উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাভানা ফার্মা বৈদেশিক ঋণ সুবিধা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নাভানা ফার্মা জার্মানির ফ্রাঙ্কফুর্টভিত্তিক AKA Ausfuhrkredit-Gesellschaft mbH থেকে ১২ বছরের জন্য মোট ২ কোটি ৬৬ লাখ ১০ হাজার ইউরো পরিমাণ ঋণ নিতে চায়। এই ঋণ ব্যবস্থার একমাত্র অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশের KGMC Financial Service।

জানা গেছে, কোম্পানিটির উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ প্রকল্পে এই অর্থ ব্যবহার করা হবে। তবে প্রস্তাবিত এ অর্থায়ন সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন এবং প্রয়োজনীয় ডিউ ডিলিজেন্স সম্পন্ন হওয়ার ওপর নির্ভরশীল থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *