মঙ্গলবার, জুন ৯, ২০২৬
আজকের সংবাদ

সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় শেয়ারদর কমেছে ২২৩ কোম্পানির

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টার মধ্যে শেয়ার দর হারিয়েছে ২২৩ কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, সোমবার (৮ জুন) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টা ৫৬ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৯৮ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ১৫ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৫৫ পয়েন্ট কমে যথাক্রমে ১১১১ ও ২০৭৫ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৫১১ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *