বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

বিদেশি বিনিয়োগ বেড়েছে ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকে’

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানিতে চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিদেশি বিনিয়োগ বেড়েছে। কোম্পানিগুলো হলো-ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক পিএলসি। ডিএসই ও আমারস্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্র্যাক ব্যাংক
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৯৯ কোটি ৯ লাখ ২৬ হাজার ১৬৭টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৯৯০কোটি ৯৩ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল ৩৬.০৬ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৬.১৬ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে শেয়ার ৪৬.১৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১.৬০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬.০৭ শতাংশ শেয়ার রয়েছে।
ইস্টার্ন ব্যাংক
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৮ কোটি ৭০ লক্ষ ৩৮ হাজার ৮৪৩ টি এবং পরিশোধিত মূলধন ১৮৭ কোটি ৩ লক্ষ ৮ হাজার ৮৪৩ টাকা। মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল ১.২২ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৭৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ০.৪৫ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ০০.০০ শতাংশ, সরকারের কাছে ৭৬.৯৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সর্বোচ্চ ১৫.৫৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৭.০৯ শতাংশ শেয়ার।
প্রসঙ্গত, দেশের শেয়ারবাজারে সর্বশেষ তথ্য অনুযায়ি বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ শেয়ার রয়েছে ব্র্যাক ব্যাংকে। গত এক বছরের বেশি সময় যাবত ব্যাংকটি বিদেশি বিনিয়োগের সর্বেোচ্চ শিরোপা বজায় রেখেছে।
বিদেশীদের শেয়ারধারণের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটিতে সেপ্টেম্বর শেষে বিদেশীদের শেয়ার কমে দাঁড়িয়েছে ৩৩.০৭ শতাংশে, আগের মাসে যা ছিল ৩৩.৪২ শতাংশ।
বিদেশীদের শেয়ারধারণে তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। সেপ্টেম্বর শেষে কোম্পানিটিতে বিদেশীদের শেয়ারধারণের পরিমাণ কিছুটা কমে ২৭.২৬ শতাংশে দাঁড়িয়েছে, আগের মাসে যা ছিল ২৭.৩৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *