বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
আজকের সংবাদ

দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৮২ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এর ইউনিট দর ১০ পয়সা বা ৩.২৩ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে সি অ্যান্ড এ টেক্সটাইলস ৩.১৩ শতাংশ, ন্যাশনাল ফিড মিল ৩.১২ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২.৮৬ শতাংশ, যৌথভাবে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২.৭৮ শতাংশ, ফু-ওয়াং সিরামিক ২.৬১ শতাংশ এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ ২.৩৭ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *