বুধবার, জুন ২৪, ২০২৬
আজকের সংবাদ

দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৭৪ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানি দুটির শেয়ার দর ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ হারে কমেছে।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর শেয়ার দর ৩০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৫.০৪ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংক ৩.৫৭ শতাংশ, প্যাসিফিক ডেনিমস ৩.৪৫ শতাংশ, যৌথভাবে নুরানী ডাইং ও তুং হাই নিটিং ৩.৩৩ শতাংশ এবং ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড ৩.২৩ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *