সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থানে বেক্সিমকো
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৬৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৪ দশমিক ৭৬ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির প্রতিদিন গড়ে ৫৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৩ দশমিক ৭৪ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৩ দশমিক ১২ শতাংশ।
এ ছাড়া শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে আই পি ডি সি (৪৩ কোটি ১০ লাখ টাকা), সামিট অ্যালায়েন্স পোর্ট (৩১ কোটি ৩৯ লাখ টাকা), আইটি কনসালটেন্টস (৩১ কোটি ২৪ লাখ টাকা), এনসিসি ব্যাংক (২৯ কোটি ৫১ লাখ টাকা), বেক্সিমকো ফার্মা (২৮ কোটি ১৫ লাখ টাকা), ডমিনোজ স্টিলের (২৭ কোটি ১০ লাখ টাকা) এবং সিটি ব্যাংকের (২৬ কোটি ৭৯ লাখ টাকা)।
