শনিবার, জুলাই ৪, ২০২৬
আজকের সংবাদ

চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম

ডিভিডেন্ড অনুমোদনের জন্য চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। অনুষ্ঠিত এজিএমে কোম্পানিগুলোর পূর্ব ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করা হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স।
নিচে কোম্পানিগুলোর এজিএমের তারিখ, সময় ও বিষয় তুলে ধরা হলো-
০৯ জুলাই
এদিন বেলা সারে ১১টায় ওই দুই কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ১৪ শতাংশ ক্যাশ এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *