ব্লকে ৪৮ কোটি টাকার লেনদেন।
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪১ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
বৃহস্পতিবার (২০ আগস্ট) কোম্পানিগুলোর মোট ৮৫ লাখ ২০ হাজার ৬৬০ টি শেয়ার ৮৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ৩ লাখ
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শার্প ইন্ডাস্ট্রিজের ১৩ কোটি ৭২ লাখ টাকার, দ্বিতীয় স্থানে এপেক্স স্পিনিংয়ের ৪ কোটি ৯৭ লাখ টাকার ও তৃতীয় স্থানে জিকিউ বলপেনের ৪ কোটি ৪৮ লাখ শেয়ার লেনদেন হয়েছে।
