সোমবার, জুলাই ৬, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৬ জুলাই) ডিএসইতে সবোর্চ্চ মালেক স্পিনিং মিলস পিএলসির ৩৭ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৩০ কোটি ৩০ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৯ কোটি ৭১ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ড্রাগন সোয়টার অ্যান্ড স্পিনিং, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক পিএলসি এবং জেনেক্স ইনফোসিস পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *