রবিবার, আগস্ট ৯, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (৯ আগস্ট) কোম্পানিটির ৪০ কোটি ৫৩ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করেছে শার্প ইন্ডাস্ট্রিজ
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো)। কোম্পানিটির ২৮ কোটি ৬২ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে, ১৮ কোটি ৮৯ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এমএল ডাইং, সায়হাম টেক্সটাইল, ডমিনেজ স্টিল, ব্র্যাক ব্যাংক, সামিট এলায়েন্স পোর্ট এবং সিটি ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *