সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সর্বোচ্চ দর বৃদ্ধির শীর্ষে মিরাকল ইন্ডাস্ট্রিজস
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন দাম বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সোমবার (৪ আগস্ট) ডিএসইতে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছিল ৪৬ টাকা ৪০ পয়সায়।
দাম বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারের দাম আজ ৯.৮৬ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমারের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৯২ শতাংশ।
সোমবার অন্যান্য লাভকারীরা হল নর্দান ইসলামী ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আরামিত সিমেন্ট, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ এবং কেয়া কসমেটিকস লিমিটেড।
