আগামীকাল লেনদেনে ফিরবে পুঁজিবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) শেয়ার ব্যবসায় ফিরবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এর আগে কোম্পানিটি শেয়ার স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছিল। রেকর্ড ডেটের কারণে আজ কোম্পানির শেয়ার লেনদেনের জন্য বন্ধ রয়েছে।
