সর্বোচ্চ মূল্য পতনের তালিকায় বিমা খাতের প্রাধান্য আধিপত্য
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শতাধিক কোম্পানির দর কমেছে। এদিন সর্বোচ্চ মূল্য পতনের তালিকায় বিমা খাতের প্রাধান্য ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বুধবার (৯ আগস্ট) ডিএসইতে সর্বোচ্চ দরপতন হয়েছে দেশবন্ধু পলিমার লিমিটেডের। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছিল ২৮ টাকা ১০ পয়সায়।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুড লিমিটেডের শেয়ার দর আজ কমেছে ৩ টাকা বা ৮ দশমিক ৬২ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ৩৮ শতাংশ কমেছে।
বুধবার অন্যান্য মধ্যে রয়েছে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স।
