শেয়ারবাজারে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচক কমেছে। তবে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বুধবার (৯ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৫৭ পয়েন্ট কমে ৬ হাজার ২৯৬ পয়েন্টে অবস্থান করছে।
অন্যান্য সূচকের মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ০৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস৩০ সূচক ৬ দশমিক ০৩ পয়েন্ট কমে দুই হাজার ১৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে ৪১৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৮৫ কোটি ৭৩ লাখ টাকা।
একই দিনে ডিএসইতে মোট ৩২৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৫টি কোম্পানির দর।
