জন্মাষ্টমী উপলক্ষে পুঁজিবাজারের লেনদেন বন্ধ আগামীকাল
হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে আগামীকাল (৬ সেপ্টেম্বর) পুঁজিবাজার বন্ধ থাকবে। এদিন পুঁজিবাজারে কোনো লেনদেন হবে না।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের খবর, বুধবার হিন্দুদের জন্মাষ্টমী পালিত হবে। এ উপলক্ষে দেশের সব সরকারি-বেসরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের পুঁজিবাজারে লেনদেনও বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) থেকে পুঁজিবাজারে লেনদেন যথারীতি চলবে।
