রবিবার, আগস্ট ২৩, ২০২৬
আজকের সংবাদ

ব্লকে লেনদেন ৩৬ কোটি টাকা।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৬ কোটি ৫৬ লাখ ০২ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৩ আগস্ট) কোম্পানিগুলোর মোট ৯৭ লাখ ৬০ হাজার ৬৬৬টি শেয়ার ৫৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৬ কোটি ৫৬ লাখ ০২ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সিটি ইন্স্যুরেন্সের ৭ কোটি ২৫ লাখ ১৬ হাজার টাকার, দ্বিতীয় স্থানে লাভেলোর ৭ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকার ও তৃতীয় স্থানে শার্প ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ৯০ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *