রবিবার, আগস্ট ২৩, ২০২৬
আজকের সংবাদ

আদমজী ইপিজেডে ‘ভূত আতঙ্কে’ কারখানা ছুটি ঘোষণা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড পোশাক কারখানায় কর্মরত অবস্থায় শ্রমিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কারখনা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার (২৩ আগস্ট) কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর থেকেই নারী শ্রমিকরা অসুস্থ হতে থাকেন। এর আগে শনিবার (২২ আগস্ট) দুপুর থেকে রাত পর্যন্ত শতাধিক শ্রমিক অসুস্থ হয়।
কর্মরত শ্রমিকদের দাবি কারখানার ভেতরে ভূতের আনাগোনার প্রভাবে এমন ঘটনা ঘটছে। তবে বেপজা এবং কারখানাটির দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন তারা পরিদর্শন করে ভূতের মত কিছু আন্দাজ করতে পারেননি।
শ্রমিকরা জানায়, শনিবার (২২ আগস্ট) দুপুর থেকে রাত পর্যন্ত কারখানার নতুন ভবনের তৃতীয় এবং দ্বিতীয় তলায় কর্মরত নারী শ্রমিকরা একে একে অসুস্থ হয়ে পড়েন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকদের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়। ফলে কারখানা ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ। অসুস্থ শ্রমিকদের ইপিজেডের বেপজা মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। আজ সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে কাজ শুরু করার কিছুক্ষণ পর থেকেই আগের দিনের পরিস্থিতি দেখা দেয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে। তখন কারখানা ছুটি দিয়ে দিয়ে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *