বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইর টপটেন গেইনারে ৮ মিউচ্যুয়াল ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে মিউচ্যুয়াল ফান্ড। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টি রয়েছে মিউচ্যুয়াল ফান্ড।

ফান্ডগুলো হচ্ছে- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এনসিসি ব্যাংক মিউচ্যয়াল ফান্ড, গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ড, জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড।

সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড

ফান্ডটির ইউনিট দর ৭০ পয়সা বা ৯.৭২ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আজ ফান্ডটির ইউনিট ৭ টাকা ৪০ পয়সা থেকে ৭ টাকা ৯০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির শেয়ার ৭ টাকা ১০ পয়সা থেকে ১৩ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

ফান্ডটির ১ টাকা ৫০ পয়সা বা ৯.২০ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

আজ ফান্ডটির ইউনিট ১৬ টাকা ৫০ পয়সা থেকে ১৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪ টাকা ৬০ পয়সা থেকে ১৭ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

ফান্ডটির ৬০ পয়সা বা ৮.৮২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ  ৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ ফান্ডটির ইউনিট ৬ টাকা ৯০ পয়সা থেকে ৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির ইউনিট ২ টাকা ৩০ পয়সা থেকে ৭ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৬.৩৪ শতাংশ, গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ড ৬.০৯ শতাংশ, জনতা ব্যাংক মিউচ্যয়াল ফান্ড ৫.৮৮ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ৫.৮৮ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ৫.৭৯ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *