বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
আজকের সংবাদ

উত্থানে ডিএসই, লেনদেন ৬৫৫ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৬২ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৬৫৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে আগের দিন থেকে ৫৫৬ কোটি ২০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৯৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩২ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬২টির, দর কমেছে ৮০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৭৬ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ১৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *