মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
আজকের সংবাদ

দরপতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে ফার্স্ট ফাইন্যান্সের।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৬.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ টাকা ৩০ পয়সায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জাহিন স্পিনিংয়ের দর কমেছে আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৫.৬৬ শতাংশ, দাঁড়িয়েছে ৫ টাকায়।

আর ৩০ পয়সা বা ৫.২৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে নিউ লাইন ক্লোথিংস, দিনশেষে যার দর দাঁড়ায় ৫ টাকা ৪০ পয়সায়।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- তুংহাই নিটিং এন্ড ডাইং ৪.৮৮ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৪.৭৬ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংক ৪.৫৫ শতাংশ, ফ্যামিলিটেক্স ৪.১৭ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৪.১১ শতাংশ, মেট্রো স্পিনিং ৪.০৮ শতাংশ এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন ৩.৮০ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *