শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
আজকের সংবাদ

সূচকের উত্থানে সপ্তাহ শেষ, কমেছে ডিএসইর বাজার মূলধন

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন হয়েছে। তবে সপ্তাহ জুড়ে ডিএসইতে কমেছে বাজার মূলধন। বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৩৭৩ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ১ হাজার কোটি ৮০২ টাকা বা দশমিক ২৬ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ১৫৪ কোটি ২১ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯২৮ কোটি ৫৯ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৭৭৪ কোটি ৩৮ লাখ টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৭৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১১৫ পয়েন্টে এবং ২ হাজার ১১২ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৮৬ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫২ টির , দর কমেছে ১০৫ টির এবং ২৯ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *