ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। দিনটিতে মোট ৪৪টি লেনদেনের মাধ্যমে ৪৩ লাখ ৪০ হাজার ৬৬৭টি শেয়ার হাতবদল হয়েছে। এসব লেনদেনের আর্থিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ১৫ কোটি ৭৩ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে এদিন সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রাইম ব্যাংকের শেয়ারে। কোম্পানিটির মোট ৪ কোটি ২৭ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি ইন্স্যুরেন্সের শেয়ারে। কোম্পানিটির ১ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।
এদিকে, ১ কোটি ৬৯ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল।
অন্যদিকে, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১ কোটি ৬৬ লাখ ৪১ হাজার টাকা এবং ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৪২ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সব মিলিয়ে সোমবার ডিএসইর ব্লক মার্কেটে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন সম্পন্ন হয়েছে।
