শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
কোম্পানি সংবাদ

৪১% নগদ লভ্যাংশ দেবে আইসিবি অ্যাসেট

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি (আইএএমপিএলসি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ৪১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

একই অর্থবছরে প্রতিষ্ঠানটি ৪৪ কোটি ২১ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে।

গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর কাকরাইলে গ্রিন সিটি এজের (লেভেল-৪) কার্যালয়ে কোম্পানিটির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

সভায় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন তালুকদার, অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। এ সময় ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক হিসাব অনুমোদন করা হয়।

কোম্পানিটির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯৯ পয়সা।

সভায় শেয়ারহোল্ডাররা ওই অর্থবছরের জন্য ৪০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ এবং ১ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ অনুমোদন করেন। ফলে অর্থবছরটির জন্য কোম্পানিটির মোট নগদ লভ্যাংশ দাঁড়িয়েছে ৪১ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *