উদ্যোক্তা-পরিচালক বাদে ডিভিডেন্ড পাবেন সাধারণ শেয়ারহোল্ডাররা
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি ডিভিডেন্ড ঘোষণা নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করেছে।
কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকা শেয়ার বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড হিসেবে বিতরণ করা হবে ১০ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৫৩৬ টাকা।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ
কোম্পানির তথ্য অনুযায়ী, উদ্যোক্তা ও পরিচালকদের হাতে বর্তমানে ১০ কোটি ৯১ লাখ ৭৯ হাজার ৮৬২টি শেয়ার রয়েছে। গত ৯ নভেম্বর ডিএসইতে প্রকাশিত ডিভিডেন্ড ঘোষণার সংবাদের পরিপ্রেক্ষিতে কোম্পানিটি এই অতিরিক্ত তথ্য জানিয়েছে।
সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য নির্ধারিত ডিভিডেন্ডের পরিমাণ ১০ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৫৩৬ টাকা।
