× Pujibazarpress - Follow Us
সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ডিএসইতে সপ্তাহের দরপতনে শীর্ষে ব্যাংক এশিয়া ফার্স্ট পার্পেচ্যুয়াল বন্ড

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৮-১২ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ডের।

সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৭.৩৭ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৬ হাজার ৫৪৫ টাকা, যা বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৮ টাকায়।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ২৩৮ টাকা ২০ পয়সা, যা বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ২০৯ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১১.৮৮ শতাংশ। পতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৪ টাকা ৫০ পয়সা, যা বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৮.৮৯ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কমেছে জাহিন টেক্সটাইলের ৭.৮৯ শতাংশ (৭ টাকা ৬০ পয়সা থেকে ৭ টাকা), প্রগতি ইন্স্যুরেন্সের ৭.৮৬ শতাংশ (৬১ টাকা ১০ পয়সা থেকে ৫৬ টাকা ৩০ পয়সা), সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৭.৬৯ শতাংশ (২ টাকা ৬০ পয়সা থেকে ২ টাকা ৪০ পয়সা), সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৯৮ শতাংশ (৯৭ টাকা ৪০ পয়সা থেকে ৯০ টাকা ৬০ পয়সা), পাওয়ার গ্রিডের ৬.৯২ শতাংশ (৩৯ টাকা থেকে ৩৬ টাকা ৩০ পয়সা), খুলনা পাওয়ার কোম্পানির (কেপিসিএল) ৬.৪৬ শতাংশ (৩২ টাকা ৫০ পয়সা থেকে ৩০ টাকা ৪০ পয়সা) এবং শুহ্নদ ইন্ডাস্ট্রিজের ৬.১২ শতাংশ (৪ টাকা ৯০ পয়সা থেকে ৪ টাকা ৬০ পয়সা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *