বন্ড ইস্যু করবে ডিবিএইচ
তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) এর পরিচালনা পর্ষদ বন্ড ইস্যু প্রস্তাব অনুমোদন করেছে। কোম্পানিটি ৫০০ কোটি ৫০ লাখ টাকার নন-কনভার্টেবল রিডিমেবল ফিক্সড কুপন সিনিয়র বন্ড ইস্যু করবে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, অভিহিত মূল্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করবে কোম্পানিটি।
ডিবিএইচের বন্ড ইস্যু করার তারিখ থেকে ৫ বছর মেয়াদী হবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর বন্ডগুলো ইস্যু করা হবে।
