সোমবার, এপ্রিল ২০, ২০২৬
কোম্পানি সংবাদ

চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে দর বৃদ্ধির শীর্ষে আরামিট সিমেন্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন দাম বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আরামিত সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২০ সেপ্টেম্বর) ডিএসইতে আরামিত সিমেন্টের শেয়ারের দাম ২.৩০ পয়সা বা ৯.৯৬% বেড়েছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছিল ২৫ টাকা ৪০ পয়সায়।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আজ বেড়েছে ১১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ২ টাকা বা ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে।

বুধবারের অন্যান্য শীর্ষ লাভকারীরা হল দেশ জেনারেল ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, রিপাবলিক ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, মুন্নু এগ্রো অ্যান্ড মেশিনারি, জিকিউ বলপেন এবং জেমিনি সি ফুড লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *