মঙ্গলবার, জুন ২, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস)

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কোম্পানির পর্ষদ সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ১ টাকা ০১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৫ পয়সা।

আলোচনাকালে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৭০ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ২৩ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *