বুধবার, আগস্ট ১২, ২০২৬
আজকের সংবাদ

সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্য সূচকে মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্য সূচকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার (২৭ সেপ্টেম্বর) লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১টায় ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ১ দশমিক ৬৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচক দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৫ পয়েন্টে।

প্রধান সূচকের পাশাপাশি ‘ডিএস-৩০’ সূচক ১.৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৬০টির শেয়ারের দাম বেড়েছে এবং কমেছে ৭৩টির। আর অপরিবর্তিত রয়েছে ১১৬টি কোম্পানির শেয়ার দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *