পুঁজিবাজারে আজকের লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
বুধবার (২৭ সেপ্টেম্বর) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষে পৌঁছেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৪২ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জেমিনি সি ফুড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৮০ লাখ ৩ হাজার টাকা।
১৪ কোটি ৬১ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে অ্যাপেক্স ফুটওয়্যার।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- খান ব্রাদার্স, ইস্টার্ন হাউজিং, সি পার্ল রিসোর্ট, ফু-ওয়াং ফুড, ইউনিয়ন ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, এপেক্স ফুডস এবং প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
