বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
আজকের সংবাদ

দরবৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ১১৬ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আর্গন ডেনিমস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৮ জুলাই) ডিএসইতে সর্বোচ্চ আর্গন ডেনিমস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের ২ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল। দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। আর তালিকার ৩য় স্থানে থাকা একমি পেস্টিসাইডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সায়হাম টেক্সটাইলের ৯.৯০ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৪৩ শতাংশ, সায়হাম কটনের ৮.৮৪ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ৮.৮২ শতাংশ, কুইন সাউথের ৬.৯০ শতাংশ, দেশ গার্মেন্টসের ৫.৭৭ শতাংশ ও মিথুন স্পিনিংয়ের ৫.৬২ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *