মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
আজকের সংবাদ

পুঁজিবাজারে বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষ তালিকা

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৯টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে বিডিকম অনলাইন লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বিডিকমের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ইন্সুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯.৯৬ শতাংশ। আর ৯.৮৭ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স, খুলনা প্রিন্টিং, অলিম্পিক এ্যাক্সেসরিজ, ইনফরমেশন সার্ভিসেস, অগ্ণি সিস্টেম, আমরা টেকনোলজিস এবং ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *